ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না সোমবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে দেশ এখন বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে খালি পায়ে মানুষ দেখা যায় না।


তথ্যমন্ত্রী বলেন, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাত বেশির ভাগের পায়ে কোনো স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না।


তিনি বলেন, এ পরিবর্তন কোনো জাদুতে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।


প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।

ads
ads
ads

Our Facebook Page

↑